সাধনার ‘তাসের দেশ’ কলকাতায়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রবীন্দ্রনাথ ঠাকুরের সার্ধশততম জন্মবর্ষ উদ্যাপন উপলক্ষে গত মঙ্গলবার সন্ধ্যায় কলকাতার কলা মন্দির মিলনায়তনে মঞ্চস্থ হলো নৃত্যনাট্য তাসের দেশ। ঢাকার সাধনা উপমহাদেশীয় সংস্কৃতি প্রসার কেন্দ্রের এই নৃত্যনাট্যে অংশ নেন লায়লা হাসান, লুবনা মরিয়ম, সাব্বির খান, অমিত চৌধুরী, অর্থি আহমেদ, শাম্মী আখতার, হূদি, ওয়াসেক প্রমুখ নৃত্যশিল্পী। গান গেয়েছেন অনুশেহ আনাদিল, অর্ণব, লোপামুদ্রা মিত্র, রূপংকর, নির্ঝর চৌধুরীসহ আরও অনেকে। নৃত্য পরিচালনা করেন ওয়ার্দা রিহাব, আর সংগীত পরিচালক ছিলেন তন্ময় বোস। গতকাল বুধবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার লেক ক্লাবে তাসের দেশ নৃত্যনাট্যটির আরেকটি প্রদর্শনী হয়। বাংলাদেশের শিল্পীদের পরিবেশনা দেখে মুগ্ধ হন কলকাতার দর্শকেরা।