সানডেন্স উৎসবে অমিতাভ রেজা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমন্ত্রিত দর্শনার্থী হিসেবে যুক্তরাষ্ট্রের সানডেন্স চলচ্চিত্র উত্সবে যোগ দিতে গেছেন নির্মাতা অমিতাভ রেজা। সানডেন্স যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান ‘মুক্ত’ (ইনডিপেন্ডেন্ট) চলচ্চিত্র উত্সব। প্রতিবছর উটাহ অঙ্গরাজ্যে আয়োজিত হয় এই উত্সবের মূল আসর। ১১ দিনের এই উত্সব শুরু হয়েছে ২১ জানুয়ারি।নিউইয়র্ক থেকে ই-মেইলে অমিতাভ জানিয়েছেন, ‘আন্তর্জাতিক দর্শনার্থী কার্যক্রমের অংশ হিসেবে সানডেন্স উত্সবে যোগ দিতে এসেছি। এখন নিউইয়র্কে আছি। এরপর যাব ফ্লোরিডা এবং লস অ্যাঞ্জেলেসে। মোশন পিকচার অ্যাসোসিয়েশন অব আমেরিকা ঘুরে আসাটাও এই কার্যক্রমের গুরুত্বপূর্ণ অংশ।’