সানি লিয়নের ‘সানি টাইম’
অবশেষে বহু প্রতীক্ষিত রৌদ্রকরোজ্জ্বল দিন বা ‘সানি টাইম’-এর দেখা পেয়েছেন বলিউডের নবাগত অভিনেত্রী সানি লিয়ন। তাঁর হাতে এখন তিন-তিনটি ছবি। এক খবরে এ তথ্য জানিয়েছে মিড-ডে।পর্নো তারকা থেকে বলিউডের অভিনেত্রী বনে যাওয়া সানির ভাগ্যে এবার সত্যি সত্যিই শিকে ছিঁড়েছে। ঘনিষ্ঠ একটি সূত্র জানিয়েছে, ‘রাগিনি এমএমএস’ ছবির পর পর্যায়ক্রমে চুক্তি সই হওয়া তিনটি ছবির কাজ শুরু করবেন সানি। সূত্রটি জানিয়েছে, এই তিন ছবিতে অভিনয়ের জন্য চুক্তি অনুযায়ী সানিকে নির্মাতাপ্রতিষ্ঠান পাঁচ কোটি ভারতীয় রুপি দেবে।‘জিসম ২’ ছবিতে তাঁর সরব উপস্থিতির পরপরই একটি নির্মাতাপ্রতিষ্ঠানের প্রধান পরাগ সাংভি আগ্রহী হয়ে সানি লিয়নের সঙ্গে চুক্তি করেন। ২০১৩ সালের শুরুর দিকে পরাগের প্রতিষ্ঠান প্রযোজিত ছবিতে অভিনয় করবেন সানি। পরের দুটি ছবির চিত্রধারণের কাজ শুরু হবে এর পরে। নির্মাতাপ্রতিষ্ঠানের একজন কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।