সানিয়ার বিয়ে নিয়ে চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সানিয়া মির্জার জীবন ও বিয়ে নিয়ে চলচ্চিত্র। অথচ তিনি ঘুণাক্ষরেও কিছু জানেন না। সানিয়ার কাছে পুরো বিষয়টি অজানা রেখেই তৈরি হতে চলেছে পাকিস্তানি ক্রিকেটার শোয়েব মালিকের সঙ্গে তাঁর বিয়ের ঘটনা নিয়ে ছবি হায়দরাবাদি দামাদ। স্বাভাবিকভাবেই ঘটনা জানতে পেরে আতঙ্কিত এবং ক্ষুব্ধ এই টেনিস-তারকা। ‘পত্রিকায় এ খবরটা পড়ে আমি আকাশ থেকে পড়েছি। আমি আশা করব, ছবি তৈরির আগে পরিচালক অবশ্যই সবার কাছে পরিষ্কারভাবে জানাবেন, এ ছবির ঘটনা সবই তাঁর কল্পনাপ্রসূত।’ বলেছেন সানিয়া। হায়দরাবাদি দামাদ ছবিতে সানিয়া মির্জার ভূমিকায় অভিনয় করবেন টিভি-তারকা দেবিনা ব্যানার্জি। ওয়েবসাইট।