সাপ ধরেছি, ভয় পাইনি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে শুরু হলো ধারাবাহিক নাটক মেট্রো। এটি লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করেছেন ফাত্তাহ তানভীর। নাটকটিতে অভিনয় করেছেন চাঁদনী। কথা হলো তাঁর সঙ্গে। কী করছেন?মেট্রো ধারাবাহিকের কাজ হচ্ছে। এই নাটকে আমি একজন যৌনকর্মীর চরিত্রে অভিনয় করছি। মেয়েটি তার কাজের ধারা অনুযায়ী ঘুরে বেড়ায়। এ সময় তার সঙ্গে একটি ছেলের পরিচয় হয়। ছেলেটি গল্প করে সময় কাটাতে চায়। মেয়েটি বুঝতে পারে, ছেলেটি খুব ভালো। বাসার অন্যদের সঙ্গে রাগ করে মাঠে এসে বসে আছে। তাকে খারাপ পথে নিয়ে আসার ইচ্ছা হয় না। কিন্তু ছেলেটি টাকার বিনিময়ে গল্প করতে চায়। এটা তো শুরু। গল্পটা সামনে আরও এগিয়ে যাবে।এর আগে কখনো এ ধরনের চরিত্রে অভিনয় করেছেন?অনেক আগে করেছিলাম। নাটকের নাম ছিল নীল ঢেলা। সাধারণত এ ধরনের চরিত্র পাওয়া যায় না। কাজটা খুব কঠিন। চেহারা, পোশাক, চলাফেরায় ভাবটা ফুটিয়ে তুলতে হয়। আমিও চেষ্টা করছি। মেট্রো নাটকের প্রথম দিন শুটিংয়ে আমার সাজ দেখে ইউনিটের সবাই খুব প্রশংসা করেছে।একুশে টিভির গুনিন নাটকেও আপনার চরিত্রটি একেবারেই অন্য রকম।হ্যাঁ, এ নাটকে আমি সাপুড়ের মেয়ে। সাপ নিয়ে আমার কাজ। একেবারে জ্যান্ত সাপ। এই তো কিছুদিন আগে বান্দরবানে নাটকটির টানা শুটিং হলো। অনেক কষ্ট করতে হয়েছে। কাজটা ছিল পাহাড় থেকে সাপ ধরা। আমাদের সঙ্গে কিন্তু সব সময় সাপুড়ে থাকত। নিজের হাতে সাপ ধরছেন?সাপ ধরেছি, কিন্তু ভয় পাইনি। পশুপাখি মনে হয় আমাকে খুব পছন্দ করে। বান্দরবানে যখন শুটিং করছিলাম, তখন আমার পেছনে দুটি সাপ এসে বসে ছিল। সাপের শরীরটা আমার গায়ের সঙ্গে কিছুক্ষণ লেগে ছিল। তারপর সাপটা আবার নিঃশব্দে চলে যায়। ওই দুটো ছিল গোখরা সাপ। বিষদাঁত ছিল না। সাপ দুটির মালিক কাছেই ছিল। তাই কোনো অঘটন ঘটেনি।ইদানীং দেশের বাইরে কোথাও গিয়েছিলেন?ব্যাংকক গিয়েছিলাম। গোলাম সোহরাব নতুন একটি ধারাবাহিক তৈরি করছেন। নাম বরিশালের মামা-ভাগ্নে। ওটার কাজ করে এলাম।