সাবিনা ইয়াসমীনকে নিয়ে বিশেষ অনুষ্ঠান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবিনা ইয়াসমীনকে নিয়ে নির্মাণ করা হয়েছে বিশেষ অনুষ্ঠান সেই সুর আজো প্রাণে জাগে। অনুষ্ঠানটি উপস্থাপনা করেছেন শম্পা রেজা, পরিকল্পনা ও পরিচালনা করেছেন আরিফ খান। অনুষ্ঠানে দেখানো হবে সাবিনা ইয়াসমীনের গাওয়া কয়েকটি গান। শম্পা রেজার সঙ্গে সাবিনা ইয়াসমীনের কথোপকথন। আর সাবিনা ইয়াসমীন সম্পর্কে কথা বলবেন সুরকার রবীন ঘোষ, রমলা সাহা ও সুবর্ণা মুস্তাফা।সাবিনা ইয়াসমীন অনুষ্ঠানে পরিবেশন করবেন কবির সুমনের সুর করা নতুন দুটি গান। গান দুটি হচ্ছে ‘বন্ধুর চিঠি এল বিকেলের ডাকে’ এবং ‘রং ভালোবাসি, রং চিনি’। পুরোনো দিনের বাংলা চলচ্চিত্রের গানের মধ্যে আছে নাচের পুতুল ছবির ‘জানি না কে তুমি’, পীচ ঢালা পথ ছবির ‘এই পথ কত দূরে’ এবং অনুরাগ ছবির ‘তোমাকে কাছে পেতে মন’। ৪০ মিনিটের এ অনুষ্ঠান ঈদে প্রচারের জন্য আজ বিটিভিতে জমা দেওয়া হবে।