সাবিনা ইয়াসমীনকে ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমীনকে আজ ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ দিচ্ছে সিটিব্যাংক এনএ। বিকেল সাড়ে চারটায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে র্যাডিসন ওয়াটার গার্ডেন হোটেলের উৎসব হলে। আয়োজকদের কাছ থেকে জানা গেছে, এই সংবর্ধনা অনুষ্ঠানে গান করবেন সাদি মহম্মদ, ফেরদৌস আরা, সামিনা চৌধুরী ও কিরণ চন্দ্র রায়। এর আগে নীলুফার ইয়াসমীন, ফরিদা পারভীন, ফিরোজা বেগম, সন্জীদা খাতুন, সোহ্রাব হোসেন ও ফেরদৌসী রহমানকে এই ‘গানে গানে গুণীজন সংবর্ধনা’ দেওয়া হয়েছে।