সাবেক বন্ড এখন টিভি সিরিজে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একে একে শত্রুছাউনি গুঁড়িয়ে দিয়ে দুর্বার গতিতে এগিয়ে চলেছেন বন্ড। তাঁর সামনে সব বাধাই যেন তুচ্ছ। বলছি দুর্ধর্ষ গোয়েন্দা জেমস বন্ডের কথা। যে জেমস বন্ডের চরিত্রে অভিনয় করে পিয়ার্স ব্রসন্যান পেয়েছিলেন অসামান্য জনপ্রিয়তা। সেই ব্রসন্যান এবার সম্পূর্ণ বিপরীতধর্মী এক চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন। ব্যাগ অব বোনস নামের একটি টিভি সিরিজে একজন লেখকের চরিত্রে অভিনয় করার কথা রয়েছে নিভৃতচারী এই অভিনেতার। এখানে স্ত্রীর মৃত্যুর পর দুঃস্বপ্ন তাড়া করে ফেরে তাঁকে। লেখক স্টিফেন কিংয়ের গল্প অবলম্বনে তৈরি হয়েছে ব্যাগ অব বোনস-এর কাহিনি। ওয়েবসাইট।