সাভার ট্র্যাজেডি আর রেশমাকে নিয়ে সজীবের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ভবনধস এবং ১৭তম দিনে উদ্ধার হওয়া বিস্ময়কন্যা রেশমাকে নিয়ে দুটি গান তৈরি করেছেন সজীব। দুটি গানেই কণ্ঠ দিয়েছেন তিনি। সজীব জানান, সাভার ট্র্যাজেডি নিয়ে তৈরি ‘সাভারে সান্ত্বনা’ গানটি এরই মধ্যে চ্যানেল নাইনে প্রচার শুরু হয়েছে। আর রেশমাকে নিয়ে ‘রেশমা’ শিরোনামের গানটি দু-এক দিনের মধ্যে টিভি চ্যানেলে প্রচার শুরু হবে। সজীব বলেন, ‘আমি শুধু জানি গান গাইতে। তাই গানের মধ্য দিয়ে সাভারের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে চেয়েছি।’‘সাভারে সান্ত্বনা’ গানটির কথা লিখেছেন এবং সুর ও সংগীত পরিচালনা করেছেন সজীব নিজেই। সজীব আরও বলেন, ‘চ্যানেল নাইন ও ফেসবুকে গানটি প্রচারের পর অনেকেই প্রশংসা করেছেন। সবার প্রশংসা শুনে আমারও ভালো লাগছে। মনে হচ্ছে, অন্তত গান দিয়ে সাভারের ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে পেরেছি।’