সাভার ট্র্যাজেডি নিয়ে জয়-পারভেজের গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘বুকে হাঁসফাঁস চারদিকে লাশ/ নির্বাক চোখের কান্না/ শত শত লাশ গুমোট বাতাস/ আর তো দেখতে চাই না...’ সাভার ট্র্যাজেডি নিয়ে তৈরি একটি গানের কয়েকটি লাইন। গানটিতে কণ্ঠ দিয়েছেন দ্য ব্রাদারহুড প্রজেক্টের জয় শাহরিয়ার ও পারভেজ সাজ্জাদ।শাহান কবন্ধের লেখা গানটির সুরও করেছেন জয় শাহরিয়ার। এর সংগীত পরিচালনা করেছেন সন্ধি। ‘সাভার ২০১৩’ শিরোনামের সাড়ে চার মিনিট দৈর্ঘ্যের গানটির একটি ভিডিওচিত্রও তৈরি করা হয়েছে।গানটি প্রসঙ্গে জয় শাহরিয়ার বলেন, ‘চারপাশের সমস্যাগুলো সব সময় আমাদের ভাবায়। যেহেতু আমি একজন কণ্ঠশিল্পী, তাই গানের মাধ্যমে তা তুলে ধরার চেষ্টা করি। সাভার ট্র্যাজেডি মর্মস্পর্শী একটি ঘটনা। দেশের সব মানুষের মতো আমাদের প্রাণও এর জন্য বেদনাহত হয়েছে। প্রাণের তাগিদ থেকেই গানটি করেছি। এ গান থেকে আয় করা অর্থ নিহত ও আহত ব্যক্তিদের পরিবারের সাহায্যে ব্যয় করা হবে।’সাভার ট্র্যাজেডি নিয়ে জয় শাহরিয়ার ও পারভেজের গানটি গত শনিবার থেকে চ্যানেল টোয়েন্টি ফোরে প্রচার শুরু হয়েছে।