সাভার ট্র্যাজেডি নিয়ে ইবরার টিপুর গান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারের ভবনধসে নিহত ও আহত ব্যক্তিদের স্মরণে নতুন গান তৈরি করেছেন ইবরার টিপু। ‘যে হাত বোনে স্বপ্ন হাজার হাজার, সে হাত তো ওঠে না ঠিকমতো আর’ শিরোনামে গানটি লিখেছেন মিথিলা ইবরার। সুর ও সংগীত পরিচালনার পাশাপাশি গানটিতে কণ্ঠ দিয়েছেন ইবরার টিপু। তিনি বলেন, ‘গানটির মিউজিক ভিডিও তৈরি করেছি। মঙ্গলবার (গতকাল) সাভারের রানা প্লাজার ধ্বংসস্তূপের সামনে আর আশুলিয়া এলাকায় এই মিউজিক ভিডিওর কাজ করেছি। ১ মে (আজ) দেশের সব কটি টিভি চ্যানেলে আমরা এই মিউজিক ভিডিওটি সরবরাহ করব। আশা করছি, গানটির ব্যাপারে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোও আগ্রহী হবে। এই গান থেকে যে আয় হবে, তার পুরোটাই আমরা প্রথম আলো ট্রাস্ট/মেরিল-প্রথম আলো সাভার সহায়তা তহবিলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ মিউজিক ভিডিওর পরিচালক মোহন আহমেদ।