সামাজিক অসংগতি নিয়ে ‘বোধোদয়’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মঞ্চে দুই পাশে দুটি কক্ষ। একটি ডা. মনজুর হোসেন এমবিবিএসের চেম্বার, অন্যটি পারিবারিক বৈঠকখানা। এ দুটি ঘর ছাড়াও দৃশ্যের প্রয়োজনে আলো ফেলে আলাদাভাবে দেখানো হয় দৈনন্দিন জীবনের ঘটনা ও অনুষঙ্গ। এই চিকি ৎসকের কর্মকাণ্ডকে প্রতীকায়িত করে বোধোদয় নাটকে তুলে ধরা হয়েছে সমাজের নানা অসংগতি। গতকাল সোমবার স্বাধীন থিয়েটার শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে নাটকটি মঞ্চস্থ করে। লিপি মনোয়ারের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন মনির হোসেন। এটি দলের পঞ্চম প্রযোজনা। বাস্তব ঘটনার পরিপ্রেক্ষিতে রূপক আকারে নাটকটিতে সমাজের অবক্ষয় ও অসংগতির বিষয়টি তুলে ধরা হয়েছে। সেখানে দেখানো হয়েছে, এক চিকি ৎসক কীভাবে রোগীদের ঘোরাচ্ছেন ক্লিনিকে ক্লিনিকে। একপর্যায়ে তাঁর ভেতরে বিবেকযন্ত্রণা শুরু হয়। এক অদ্ভুত রোগে আক্রান্ত হন চিকি ৎসক নিজেই। তাঁকে কেন্দ্র করেই নাটকে উঠে এসেছে ভূমি দখল, দুর্নীতি, অফিসে দায়িত্ব পালনে অবহেলা, আত্মস্বার্থে রাজনৈতিক শক্তি প্রয়োগ থেকে গ্যাস, পানি, বিদ্যু ৎ-সংকটের মতো নাগরিক সমস্যাগুলো। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শফিউল আলম, সাজ্জাদ আলম, ইয়াহিয়া রতন প্রমুখ। গণসংগীতশিল্পী মনিরুল আলমের স্মরণসভা ষাটের দশকের সাড়া জাগানো গণসংগীতশিল্পী সদ্য প্রয়াত মনিরুল আলমের স্মরণে গতকাল নাগরিক শোকসভার আয়োজন করে গণসংগীত সমন্বয় পরিষদ। বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে শিল্পী ফকির আলমগীরের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, নাসির উদ্দীন ইউসুফ, পীযূষ বন্দ্যোপাধ্যায়, মাহবুবুল হায়দার মোহন, শিমূল ইউসুফ, গোলাম কুদ্দুছ প্রমুখ।সভার শুরুতে সংগীত পরিবেশন করেন গণসংগীত সমন্বয় পরিষদের শিল্পীরা। বক্তারা আইয়ুববিরোধী সংগ্রাম এবং ঊনসত্তরের গণ-অভ্যুত্থানে গণসংগীতশিল্পী এবং একজন সংগঠক হিসেবে মনিরুল আলমের সাহসী ভূমিকার কথা তুলে ধরেন। বক্তারা মুক্তিযুদ্ধের আদর্শের ভিত্তিতে একটি অসাম্প্রদায়িক শোষণমুক্ত গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয়ে গণসংগীতের আপসহীন ধারাকে এগিয়ে নেওয়ার জন্য শিল্পীদের প্রতি আহ্বান জানান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ফকির সিরাজ।‘গেরিলা’ নিয়ে আলোচনামুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলার প্রেক্ষাগৃহে প্রদর্শনীর শততম দিনে পদার্পণ উপলক্ষে গতকাল বিকেলে শিল্পকলা একাডেমীর সেমিনার কক্ষে মুক্ত আলোচনার আয়োজন করে বাংলাদেশ ফেডারেশন অব ফিল্ম সোসাইটিজ। মুক্ত আলোচনায় অংশ নেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আফসার আহমেদ, চলচ্চিত্র নির্মাতা সৈয়দ সালাউদ্দীন জাকি, জাহিদুর রহিম, গোলাম রব্বানী, নাট্য গবেষক বাবুল বিশ্বাস, গেরিলা ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ প্রমুখ। সভাপতিত্ব করেন এম শরিফুল ইসলাম। আলোচনার সূত্রপাত করেন কথাসাহিত্যিক হরিপদ দত্ত।বক্তারা বলেন, মুক্তিযুদ্ধ নিয়ে নির্মিত ছবিগুলোর মধ্যে গেরিলা একটি অনন্য সৃষ্টি। অত্যন্ত বিশ্বাসযোগ্যতার মাধ্যমে মুক্তিযুদ্ধের গল্প পরস্ফুিটিত হয়েছে এই ছবিতে। এই ছবির মাধ্যমে দর্শক বাংলাদেশকে দেখতে পায়। মুক্তিযুদ্ধকালীন ঘটনার বিশ্বাসযোগ্যতা ফুটিয়ে তুলতে অজস্র চরিত্র উঠে এসেছে গেরিলায়। প্রতিটি একক চরিত্রই ধাবিত হয়েছে একটি সামষ্টিক চরিত্রের রূপরেখায়। শুধু রাজনৈতিক ইতিহাসের কারণেই নয়, একটি পরিপূর্ণ চলচ্চিত্র হিসেবেও গেরিলা সফল। সব মিলিয়ে জাতীয় অনুভূতির সম্মিলিত প্রকাশ গেরিলা। এ ছাড়া আলোচনায় বক্তারা ছবিটির সফলতার পেছনে জয়া আহসান, শতাব্দী ওয়াদুদসহ বিভিন্ন কলাকুশীর অভিনয়ের প্রশংসা করেন। আলোচনা শেষে দর্শকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেন চলচ্চিত্র নির্মাতা নাসির উদ্দীন ইউসুফ।সৈয়দ শামসুল হকের নিষিদ্ধ লোবান উপন্যাস ও ব্যক্তিগত অভিজ্ঞতার সমন্বয়ে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র গেরিলা নির্মিত হয়েছে।