সামাজিক যোগাযোগমাধ্যমে যাঁরা প্রেম ও বিয়ের খবর দিয়েছিলেন

ভক্ত ও তারকার মধ্যে যোগাযোগের সেতু হয়ে দাঁড়িয়েছে সামাজিক যোগাযোগমাধ্যম। তারকাদের তাই ভক্তদের সঙ্গে কিছু শেয়ার করতে হলে টুইটার, ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক হয়ে ওঠে প্রধান বাহন। এমনকি প্রেম, বিয়ে ও মা হওয়ার খবরও এখানেই দেন তাঁরা। ইনস্টাগ্রামে নিজেদের প্রেমের খবর জানানো তারকাদের নিয়ে থাকল আজকের আয়োজন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১ / ১০
মা হতে যাচ্ছেন—এমন গুঞ্জন দক্ষিণ ভারতীয় অভিনেত্রী কাজল আগারওয়ালকে নিয়ে। স্বামী গৌতম কিসলুর সঙ্গে সম্পর্কের বিষয়টি ইনস্টাগ্রামে জানিয়েছিলেন তিনি। যদিও সরাসরি বিয়ের ঘোষণা নিয়েই হাজির হয়েছিলেন কাজল। সঙ্গে ছিল গৌতমের সঙ্গে রোমান্টিক ছবি।
ছবি: ইনস্টাগ্রাম
২ / ১০
২০১৯ সালের ভালোবাসা দিবসে অর্জুন রামপাল ঘোষণা করেন, দক্ষিণ আফ্রিকান মডেল গ্যাব্রিয়েলা ডেমেট্রিয়াডেসের সঙ্গে প্রেম করছেন তিনি। ইনস্টাগ্রামে দিয়েছিলেন দুজনের রোদ পোহানোর ছবি।
ইনস্টাগ্রাম
৩ / ১০
নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে প্রেমিক রণবীর কাপুরের সঙ্গে তোলা ছবি শেয়ার দিয়ে হুলুস্থুল বাঁধিয়ে দিয়েছিলেন আলিয়া ভাট। ২০১৮ সালের মে মাসে সোনম কাপুরের বিয়ের রিসেপশনে হাজির হয়েছিলেন দুজন।
ইনস্টাগ্রাম
৪ / ১০
আদর জৈন ও তারা সুতারিয়ার ইনস্টাগ্রাম ঘুরে এলে বোঝা যায়, কিছু একটা চলছে তাঁদের মধ্যে। ইনস্টাগ্রামে দুজন দুজনকে মেনশন করে বেশ আদুরে ক্যাপশন দেন।
ইনস্টাগ্রাম
৫ / ১০
২০২০ সালের জানুয়ারিতে ভারতীয় ক্রিকেটার হার্দিক পান্ডিয়া ও নাতাশা স্ট্যাঙ্কোভিচ প্রেম প্রস্তাবের ভিডিও শেয়ার করে হইচই ফেলে দিয়েছিলেন।
ইনস্টগ্রাম
৬ / ১০
বিদ্যুৎ জামাল ও নন্দিতা মাহতানি ১৩ সেপ্টেম্বর কমান্ডো স্টাইলে বাগদানের খবর দিয়ে সারপ্রাইজ দেন।
ইনস্টাগ্রাম
৭ / ১০
২০১৮ সালের অক্টোবর মাসে শিবানি দন্ডেকারের সঙ্গে ছবি দিয়ে ফারহান আখতার জানিয়ে দিয়েছিলেন তাঁদের প্রেমের খবর।
ইনস্টাগ্রাম
৮ / ১০
অনেক জল্পনাকল্পনার পর ২০১৯ সালের জুন মাসে ইনস্টাগ্রামে অর্জুন কাপুর ও মালাইকা অরোরা তাঁদের প্রেমের ঘোষণা দিয়েছিলেন।
ইনস্টাগ্রাম
৯ / ১০
ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি চলতি মাসে তাঁর বিয়ের খবর জানিয়েছিলেন ফেসবুকে।
সংগৃহীত
১০ / ১০
ঢালিউড অভিনেত্রী পরীমনিও তার বিয়ের খবর জানিয়েছিলেন ফেসবুকে।
ফেসবুক