প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লা গ্যালারির দেয়ালে এখন যে ২৭টি ছবি ঝুলছে, সেগুলো গভীর দার্শনিক উপলব্ধিতে স্নাত তিন তরুণের। যৌথ প্রদর্শনী ‘পাবে সামান্যে কি তার দেখা’র জন্য এগুলো এঁকেছেন আল আখির সরকার, ফারজানা হক এবং সৈয়দ মুকাদ্দাস সাদী আহমেদ।
আল আখির সরকার দীর্ঘদিন ধরে তাঁর ক্যানভাসগুলোতে রং পরিয়েছেন। জল শুকিয়ে রংগুলো মিশে ক্যানভাসে ঘটেছে তাঁর অন্তর্গত সৌন্দর্যের বহিঃপ্রকাশ। জ্ঞান-সাগরের অন্ধ বাউলকে নিজের ভেতর থেকে টেনে বের করার চেষ্টা করেছেন এই শিল্পী।
মুকাদ্দাস সাদী আহমেদের ছবিতে রয়েছে সুফী ঐতিহ্য এবং ইসলামি ক্যালিগ্রাফির ছাপ। প্রিন্টমেকিংকে মাধ্যম করে তিনি এঁকেছেন নিজের আত্মনিবেদন।
গত শুক্রবার বিকেলে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে এই তিন তরুণের চিত্র প্রদর্শনী। ১৭ মে পর্যন্ত দেখে আসা যাবে ছবিগুলো।