সামিনা চৌধুরীর সংগীতসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চলচ্চিত্রের গান, রবীন্দ্রসংগীত, গজল—বৈচিত্র্যময় গানের পরিবেশনায় শ্রোতাদের মন ভরিয়ে দিয়েছেন জনপ্রিয় শিল্পী সামিনা চৌধুরী। গত শুক্রবার ছুটির দিন সন্ধ্যায় তাঁর একক সংগীতানুষ্ঠানের আয়োজন করে ভারতীয় হাইকমিশনের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্র। কেন্দ্রের গুলশান মিলনায়তনে প্রায় দুই ঘণ্টা নানা আঙ্গিকের গান গেয়ে শুনিয়েছেন তিনি।সামিনা চৌধুরী শুরু করেছিলেন ‘কবিতা পড়ার সময় এসেছে’ গান দিয়ে। অন্য গানগুলোর মধ্যে ছিল: ‘আমায় ডেকো না’, ‘আমার মাঝে নেই এখন আমি’, ‘এই জাদুটি যদি সত্যি হয়ে যায়’—এসব। এ ছাড়া তিনি রবীন্দ্রসংগীত এবং গজলও পরিবেশন করেন।