সামিনার বিবাহবার্ষিকীতে তারার মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪ নভেম্বর সংসারজীবনের ২০ বছরে পা রেখেছে সামিনা চৌধুরী ও ইজাজ খান স্বপন দম্পতি। এ উপলক্ষে তাঁরা গতকাল রোববার ধানমন্ডিতে নিজ বাসায় একটি ঘরোয়া অনুষ্ঠানের আয়োজন করেন। ওই অনুষ্ঠানে তারকা বন্ধু ও সহকর্মীদের ফুলেল শুভেচ্ছা আর প্রাণবন্ত আড্ডায় সিক্ত হন সামিনা চৌধুরী ও ইজাজ খান স্বপন। দাম্পত্য জীবনের ২০ বছরে পা রাখা প্রসঙ্গে সামিনা চৌধুরী বলেন, ‘কেমন করে ১৯টি বছর পার করলাম, সেটা টেরই পেলাম না। সংখ্যার বিচারে সময় অনেক হলেও আজ মনে হয়, এই তো সেদিনের কথা, যেদিন দুজন পেয়েছিলাম নতুন পথের দেখা। আমাদের ভালোবাসার সংসারে দুজন সন্তান—কন্যা তেজী আর পুত্র বীরবল। আমাদের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করি, যেন বাকি জীবনটা এভাবেই কাটিয়ে দিতে পারি।’সামিনা-স্বপন দম্পতিকে শুভেচ্ছা জানাতে বিবাহবার্ষিকী আড্ডায় অংশ নেন কুমার বিশ্বজিত্, ফাহমিদা নবী, পার্থ বড়ুয়া, কানিজ আলমাস খান, শাহরুখ আমিন, বিজরী বরকতউল্লাহ, সুইটি, ফেরদৌস বাপ্পী, শাওন, মুকিত, কবির বকুল, বিপ্লব সাহা, দিনাত জাহান, ফিমা, শাওন, শাকুর মজিদসহ আরও অনেকে। ১৯৯৩ সালের ৪ নভেম্বর ইজাজ খান স্বপন ও সামিনা চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হন।