সামিনের জন্য চলচ্চিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্র এবং প্রথম আলোর প্রদায়ক প্রতিবেদক সাইফুল সামিন। ট্রেন দুর্ঘটনায় পা হারিয়েছিলেন তিনি। এবার তাঁকে চিকিত্সা-সহায়তার জন্য চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ছাত্রদের সংগঠন সিপিএমএস। টিএসসি মিলনায়তনে আজ সকাল ১০টায় শুরু হচ্ছে ‘ফিল্ম শো ফর সাইফুল সামিন’ শিরোনামে এই চলচ্চিত্র প্রদর্শনী। ১৫-১৭ ফেব্রুয়ারি পর্যন্ত তিন দিনব্যাপী এই প্রদর্শনীতে দেশ-বিদেশের জনপ্রিয় সব চলচ্চিত্র প্রদর্শন করা হবে। আজকের ছবিগুলো হলো কুংফু পান্ডা সকাল ১০টায়, থ্রি ইডিয়টস দুপুর একটায়, প্রিয়তমেষু বিকেল চারটায় ও স্লামডগ মিলিয়নিয়ার সন্ধ্যা সাড়ে ছয়টায়।