সামির ওজন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছিল ২৩০ কেজি, এখন ৮৫। মানে ১৪৫ কেজি ওজন কমিয়েছেন আদনান সামি! লোকজন কী বাহবা দেবে তাঁকে, নিজের এমন সাফল্যে নিজেকেই ধন্যবাদ দিচ্ছেন এই সংগীতশিল্পী; বললেন, ‘আমার জীবনটাই পাল্টে গেছে! ক্যারিয়ারেও অনেক সুযোগ তৈরি হচ্ছে। সবচেয়ে বড় কথা, জীবনযাপনের ধরনটাই পাল্টে গেছে অনেক।’ তবে অনেকেই বলছেন, নারীহূদয়ে আসন গাড়তে ওজন কমিয়েছেন সামি। ৩৯ বছর বয়সী এই তারকা সেটাকে রসিকতা হিসেবেই নিচ্ছেন। বললেন, ‘আসলে ব্যাপারটা মোটেও তেমন নয়; আমার ওজন নিয়ে মানুষ হাস্যরস করত, এটাই স্বাভাবিক আসলে।’ পিটিআই।