সামিরা আব্বাসীর গজলসন্ধ্যা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শিল্পী সামিরা আব্বাসীর একক সংগীত সন্ধ্যাটির আয়োজক ছিল ভারতীয় হাইকমিশন। গজল, শায়েরি ও ইংরেজি কবিতার চমৎকার আবেশে ভরা একটি সন্ধ্যা উপহার পেলেন দর্শক-শ্রোতা। আয়োজনটি ছিল গত ২৩ জুলাই সন্ধ্যায়, ইন্দিরা গান্ধী সাংস্কৃতিককেন্দ্রে। শিল্পীর কণ্ঠের মাধুর্য, উচ্চারণ, গানের উপস্থাপনা এবং দর্শকদের সঙ্গে কথোপকথনে আকর্ষণীয় হয়ে ওঠে অনুষ্ঠানটি।