সামিরা আব্বাসীর নজরুলসংগীতের অ্যালবাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুস্তাফা জামান আব্বাসীর মেয়ে সামিরা আব্বাসী এবার গেয়েছেন নজরুলসংগীত। ঈদে ইমপ্রেস অডিও ভিশন থেকে অ্যালবামটি বাজারে আসছে। অ্যালবামের নাম আমার ভালোবাসার সাধ জাগে। তাতে সামিরা গেয়েছেন ১০টি গান। সংগীতায়োজন করেছেন সুজেয় শ্যাম।সামিরা পণ্ডিত অজয় চক্রবর্তী ও ওস্তাদ নিয়াজ মোহাম্মদ চৌধুরীর কাছে তালিম নিয়েছেন। এর আগে গজলের অ্যালবাম করেছেন সামিরা।