সামিরার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সামিরা রেড্ডি
সামিরা রেড্ডি

বলিউড তারকা সামিরা রেড্ডি এখন সামিরা ওয়ার্দে। গতকাল বিয়ের মালাবদল করে আনুষ্ঠানিকভাবে ‘রেড্ডি’ পদবি বিসর্জন দিয়েছেন সামিরা। বিয়ে করেছেন ৩১ বছর বয়সী তরুণ উদ্যোক্তা অক্ষয় ওয়ার্দেকে। আড়াই বছর প্রেমের পর বিয়েটা সেরে ফেলছেন এই কপোত-কপোতি।
গত ডিসেম্বরেই বাগদান হয়ে গিয়েছিল। তবে মিস রেড্ডি তখনই বলেছিলেন, বিয়ের জন্য তিনি এখনই ‘রেডি’ নন। বিয়েটা হওয়ার কথা ছিল এপ্রিলে। তবে শুভ কাজে যে দেরি করতে নেই, সেটা উপলব্ধি করেই হয়তো বিয়েটা সেরে ফেললেন দুজনে। খুবই অনাড়ম্বর এই অনুষ্ঠানে দুই পক্ষের কাছের অল্প কজন মানুষ উপস্থিত ছিলেন। মুম্বাই মিরর।