সামিরার হাতেখড়ি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোটরবাইক চালানো শিখছেন অভিনেত্রী সামিরা রেড্ডি। সাতসকালে বাইক নিয়ে মুম্বাইয়ের রাস্তায় বেরিয়ে পড়েন তিনি। তবে ভোরবেলা ঘুম থেকে ওঠা নিয়ে পড়েন মুশকিলে। গত মঙ্গলবার টুইটারে লেখা এক বার্তায় সামিরা রেড্ডি জানান, পরবর্তী ছবির জন্য বাইক চালানো শিখছেন। মঙ্গলবার থেকে স্কুটি ছেড়ে পালসার মোটরবাইকে চড়া শিখছেন তিনি। ‘এটা দুর্দান্ত একটা জিনিস। রাস্তায় নিজেকে স্বাধীনচেতা মনে হয়। মনে সাহস জোগায়।’—বললেন সামিরা। তবে কোন ছবির জন্য বাইক চালানো শিখছেন, তা জানাননি এই অভিনেত্রী। ওয়েবসাইট।