সাম্প্রদায়িক দাঙ্গা নিয়ে তথ্যচিত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আফতাবউদ্দিন আহমেদ, আমির হোসেন চৌধুরী আর নিয়াজ আলী মাস্টার—বাংলাদেশে সাম্প্রদায়িক দাঙ্গায় নিহত হয়েছিলেন তাঁরা। এবার তাঁদের নিয়ে তথ্যচিত্র তৈরি করেছেন সেন্টু রায়। তথ্যচিত্রটির নাম তোমারই তরে মা। আজ সন্ধ্যা সাড়ে ছয়টায় ছায়ানট সংস্কৃতি-ভবন মিলনায়তনে তথ্যচিত্রটির উদ্বোধনী প্রদর্শনী হবে।
সেন্টু রায় জানান, ১৯৫০ সালে বরিশালে ভয়াবহ দাঙ্গা সংঘটিত হয়েছিল। তখন দাঙ্গাবাজদের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন মুসলিম লীগের বরিশাল শাখার সহসভাপতি আফতাবউদ্দিন আহমেদ। আমির হোসেন চৌধুরী ছিলেন বেগম রোকেয়ার ছোট বোন উমায়রা বেগমের একমাত্র ছেলে। ১৯৬৪ সালে ঢাকার ওয়ারীতে সংঘটিত ভয়াবহ দাঙ্গার বিরোধিতা করেছিলেন তিনি। একই দিনে পুরান ঢাকায় দাঙ্গার বিরোধিতা করে নিহত হয়েছিলেন নিয়াজ আলী মাস্টার।
তোমারই তরে মা ছবিটি তৈরি প্রসঙ্গে সেন্টু রায় বলেন, ‘আমরা চাই, ছবিটি দেখে সবার মাঝে অসাম্প্রদায়িক চেতনা জাগ্রত হোক।’