সাম্বা রানি জেসিকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের পপতারকা ও অভিনেত্রী জেসিকা সিম্পসন আজকাল সাম্বা রানি সেজে নাচগান করছেন। বিশ্বে কত বিচিত্র সংস্কৃতি রয়েছে, তা পর্যবেক্ষণে বিশ্ব সফর করছেন জেসিকা। সফরে তিনি প্রথম পা রাখেন ব্রাজিলে। সে দেশের ঐতিহ্যবাহী সাম্বা নাচের বিশ্বজুড়ে বিশেষ এক আবেদন রয়েছে। সাম্বার বাদ্যের তালে তালে একটু-আধটু পা মেলাতে শিখেছেন জেসিকা। তাই ঝালিয়ে নিচ্ছেন ভালো করে। তাঁর এ আয়োজন দেখা যাবে নতুন টিভি সিরিজ দ্য প্রাইস অব বিউটি-তে। এতে ব্রাজিল ছাড়াও জাপান, থাইল্যান্ড, ভারত, মরক্কোসহ বিভিন্ন দেশ সফরে তাঁর অভিজ্ঞতা তুলে ধরা হবে। ওয়েবসাইট।