সারপ্রাইজ পার্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বছর খানেক হলো আবারও রাজধানীর মোহাম্মদপুরের আসাদ অ্যাভিনিউর নতুন বাড়িতে বসবাস শুরু করেছেন আলমগীর ও রুনা লায়লা দম্পতি। বাড়ি নির্মাণের জন্য মাঝের কয়েক বছর তাঁরা ছিলেন মহাখালীর ডিওএইচএসে। নতুন বাড়িতে বসবাস শুরু উপলক্ষে এই দম্পতি তাঁদের চলচ্চিত্রাঙ্গনের দীর্ঘ সময়ের বন্ধু ও শুভাকাঙ্ক্ষীদের নিয়ে একটি মিলনমেলার আয়োজনের পরিকল্পনা করছিলেন। কাছাকাছি সময়ে কাকতালীয়ভাবে চিত্রনায়ক ফারুকের জন্মদিনও পড়ে যায়। তাই পরিচিতজনদের বাসায় দাওয়াত করে চিত্রনায়ক ফারুকের জন্য একটা সারপ্রাইজ পার্টির আয়োজন করেন আলমগীর ও রুনা। গত শুক্রবার রাতের সেই পার্টিতে আলমগীর ও রুনা লায়লার ডাকে আসাদ অ্যাভিনিউর বাড়িটিতে হাজির হয়েছিলেন অনেকেই। তাঁদের মধ্যে ছবিতে দেখা যাচ্ছে (বাঁ থেকে সোফায় বসা) আলমগীর, সুচন্দা, রোজিনা, শবনম, ফেরদৌস, রুনা লায়লা, ববিতা এবং সস্ত্রীক ফারুক। আর (মেঝেতে বসা) আঁখি আলমগীর, অরুণা বিশ্বাস, চম্পা, ডলি ইকবাল, নাশিদ কামাল ও পূর্ণিমা।