সারফেস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এসএ টেলিভিশনে আজ রাত আটটা ৪০ মিনিটে প্রচারিত হবে নাটক সারফেস। লিখেছেন ও পরিচালনা করেছেন অমিতাভ রেজা। অভিনয় করেছেন সানজিদা প্রীতি, শাহেদ শরিফ খান, অদিতি প্রমুখ।
কত স্বপ্ন নিয়ে ঘর বাঁধে মানুষ। তারপর একটু একটু করে সাজায় সেই ঘর। বছরের পর বছর ধরে গড়ে ওঠা এই ঘরের মানুষগুলো যদি একদিন দেখে, পরস্পরের প্রতি আস্থা আর ভালোবাসার সম্পর্কের সুতাকে কুটি কুটি করে দিয়ে গেছে ঘুণপোকা, তাদেরই অজান্তে; বিশ্বাস, মর্যাদা, সহমর্মিতা আর ভালোবাসার জন্য এতটুকু জায়গা নেই কোথাও। তাহলে?