সারা দিন গান আর গান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সারা দিন গান আর গান। ‘এসএমবি কনসার্ট’ শিরোনামে এই কনসার্ট হবে গুলশান ২-এর স্যাফরন মাঠে। আয়োজন করেছে সোসাইটি অব মিউজিক্যাল ব্যান্ডস, বাংলাদেশ। কনসার্ট শুরু হবে বেলা ১১টায়। চলবে রাত আটটা পর্যন্ত।
আয়োজকদের কাছ থেকে জানা গেছে, আজকের কনসার্টে গান করবে আর্ক, ব্ল্যাক, পেন্টাগন, আর্টসেল, যাত্রী, অরণ্য, রেডিও অ্যাকটিভ, শহরতলী, কার্নিভাল, রেড লাইন, সাইকোভিনা, ফ্ল্যানজ, স্কেয়ারক্রো, প্রিজনারস, প্রোজেক্ট নিয়ন, গাছ, সিক্স ও ইএফ। টিকিটের দাম ৩০০ টাকা।
গত ১৯ মার্চ গঠন করা হয় সোসাইটি অব মিউজিক্যাল ব্যান্ডস, বাংলাদেশ (এসএমবি)।