সারা দেশে চলছে শিক্ষামূলক যাত্রানুষ্ঠান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশকে নিরক্ষরমুক্ত করতে হবে, শিক্ষার আলো ছড়িয়ে দিতে হবে সবখানে। গ্রামেগঞ্জে হতদরিদ্র মানুষের মাঝে—এই ভাবনা সামনে রেখে দেশের বিভিন্ন জেলায় শিক্ষা সচেতনতামূলক যাত্রা প্রদর্শনীর আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা গণসাক্ষরতা অভিযান। অনুষ্ঠানগুলোর তত্ত্বাবধান করছে দেশ অপেরা। সমন্বয় করছেন মিলন কান্তি দে। সম্প্রতি গণসাক্ষরতা অভিযানের সঙ্গে দেশ অপেরার একটি সমঝোতা স্মারক সম্পাদিত হয়েছে।
জানা গেছে, মা-মাটি-মানুষ, একটি পয়সা, মেঘে ঢাকা তারা পালাগুলোর আটটি প্রদর্শনী হবে দেশের আটটি জেলায়। শুরুতে ৩ ডিসেম্বর জয়পুরহাটে, ১০ ডিসেম্বর মানিকগঞ্জে, ১১ ডিসেম্বর সিরাজগঞ্জে এবং ১৮ ডিসেম্বর দিনাজপুরে এই শিক্ষা সচেতনতামূলক প্রদর্শনী অনুষ্ঠিত হবে।