সারা দেশে পয়লা বৈশাখ উদ্যাপন করছে বাংলালিংক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা, চট্টগ্রাম, বগুড়া, যশোর, বরিশাল, খুলনা ও সিলেটে পয়লা বৈশাখ উদ্যাপনের আয়োজন করেছে বাংলালিংক। নববর্ষের অনুষ্ঠানের পাশাপাশি এখানে অনুষ্ঠিত হবে লোকজ মেলা। জানা গেছে, দেশের সাতটি বিভাগীয় ও জেলা শহরে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন এসব অনুষ্ঠান ও মেলার আয়োজন করছে, আর সেগুলোর পৃষ্ঠপোষকতা করছে বাংলালিংক। এসব অনুষ্ঠান হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে, চট্টগ্রামে ডিসি হিল নজরুল স্কয়ারে, বগুড়ার সাত মাথায় টেম্পল রোডে দিন বদলের মঞ্চে, যশোরে পৌর উদ্যানে, বরিশালে বিএম স্কুলমাঠে, খুলনায় শহীদ হাদিস পার্কে ও সিলেটের সুবিদবাজারে ব্লুবার্ড স্কুৃল ও কলেজের মাঠে।বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা আহমেদ আবু দোমা বলেন, ‘এ বছর সারা দেশে পয়লা বৈশাখে বর্ষবরণ অনুষ্ঠানের সঙ্গে থাকতে পেরে আমরা গর্বিত।’