সারা দেশে ‘জাতীয় লোকগানের উ ৎসব’
সারা দেশে ‘জাতীয় লোকগানের উ ৎসব’ আয়োজন করেছে বাংলাদেশ লোকসংগীত পরিষদ। আগামী ১৮ নভেম্বর থেকে পরবর্তী শুক্রবারগুলোতে দেশের প্রতিটি বিভাগে এই উ ৎসব আয়োজন করা হবে। ঢাকায় হবে দুই দিনের উ ৎসব। আর এই উ ৎসব আয়োজন করা হবে ৩০ ও ৩১ ডিসেম্বর, জাতীয় জাদুঘরে। জাতীয় লোকগানের উ ৎসব আয়োজনে সহযোগিতা করছে ইউনেস্কো।বাংলাদেশ লোকসংগীত পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি ইন্দ্রমোহন রাজবংশী জানান, প্রতি বিভাগের সংশ্লিষ্ট জেলার শিল্পীরা ওই বিভাগের উ ৎসবে গান করবেন। প্রতি জেলা থেকে দুইজন শিল্পী এই উ ৎসবে গান করার সুযোগ পাবেন। তিনি আরও জানান, উ ৎসবে স্থানীয় লোকগানকেই প্রাধান্য দেওয়া হবে। আর শিল্পীদের সংশ্লিষ্ট জেলার গীতিকারদের গান গাইতে হবে। ইন্দ্রমোহন রাজবংশী বলেন, ‘বিভিন্ন জেলার অবহেলিত শিল্পীদের সামনে নিয়ে আসার জন্যই এই উ ৎসব আয়োজন করা হচ্ছে। পাশাপাশি যেসব লোকগান এখন হারিয়ে যাওয়ার উপক্রম হয়েছে, এই উ ৎসবের মধ্য দিয়ে সেসব গানের চর্চা হবে এবং প্রসার ঘটবে।’ শুরুতেই হবে সিলেট বিভাগের উ ৎসব।