প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তখন আমি ম্যাট্রিক পরীক্ষা দিয়েছি। সেই সময় নাগরিক নাট্যসম্প্রদায়ের সঙ্গে যুক্ত হই। সময়টি ছিল ১৯৭২ সালের ডিসেম্বর মাস। দলে যোগ দিয়ে নাগরিকের হয়ে বাকি ইতিহাস নাটকটিতে প্রথম অভিনয় করি। নাটকটিতে আমার চরিত্র ছিল ‘কণা’। ১৯৭৩ সালের ফেব্রুয়ারি মাসে নাটকটি প্রথম মঞ্চে আসে। ওই বছরই নাগরিক থেকে একাধিক নাটক মঞ্চে আসে। দলে আমার দ্বিতীয় নাটক ছিল বিদগ্ধ রমণীকুল। এখানে আমি মায়ের চরিত্রে অভিনয় করি। দুটি নাটকেরই নির্দেশনা দিয়েছিল আলী যাকের। এরপর একে একে অভিনয় করলাম নিষিদ্ধ পল্লীসহ একাধিক নাটকে। নাগরিক নাট্যসম্প্রদায়ের হয়ে প্রথম নির্দেশনা দিই ১৯৯০ সালে। নাটকের নাম মুখোশ। তার আগে ১৯৮০-৮১ সালে স্কুলের ছেলেমেয়েদের জন্য তাসের দেশ, অবাক জলপানসহ বেশ কয়েকটি নাটকের নির্দেশনা দিয়েছি।