সারায়েভোর নাগরিক জোলি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জীবনের প্রথম ছবিটি তৈরি করেছিলেন বসনিয়া-হার্জেগোভিনার যুদ্ধ নিয়ে। অ্যাঞ্জেলিনা জোলির ইন দ্য ল্যান্ড অব ব্লাড অ্যান্ড হানি তাই হূদয় ছুঁয়েছে বসনিয়ার মানুষের। কৃতজ্ঞতা ও ভালোবাসা জানাতে দেশটির রাজধানীর নাগরিকত্ব দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছিল বেশ কদিন আগে। গত শনিবার বসনিয়ার রাজধানী সারায়েভোতে পৌঁছেছেন জোলি। ১৮তম সারায়েভো চলচ্চিত্র উৎসবে তো অংশ নিয়েছেনই, পাশাপাশি গ্রহণ করলেন সারায়েভোর নাগরিকত্বও। বসনিয়ার মানুষের ভালোবাসায় আবেগাপ্লুত অ্যাঞ্জি বললেন, ‘বসনিয়ার মানুষের সঙ্গে যে সময় আমি কাটিয়েছি, তা আমাকে সারা জীবনের জন্য পাল্টে দিয়েছে। সারায়েভোর নাগরিকত্ব যে আমার কাছে কতটা মূল্যবান, তা বোঝাতে পারব না। এই শহর আছে আমার হূদয়ে।’ পিটিআই।