সারিকা এবার নাচের ফ্লোরে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নৃত্য পরিচালক সোহাগের সঙ্গে সারিকা
নৃত্য পরিচালক সোহাগের সঙ্গে সারিকা
‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠানের নাচের ফ্লোরে সারিকা ও সোহাগ এবং সহশিল্পীরা
‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠানের নাচের ফ্লোরে সারিকা ও সোহাগ এবং সহশিল্পীরা

‘আমি তুমি’ নামের ঈদের নাটকে অভিনয়ের মধ্য দিয়ে কয়েক বছরের বিরতি ঘুচালেন মডেল ও অভিনেত্রী সারিকা। এটি ছাড়াও এবারের ঈদে তাঁকে আরও কয়েকটি নাটকে অভিনয় করতে দেখা যাবে। শুধু অভিনয় নয়, এই ঈদে নাচের অনুষ্ঠানেও দেখা যাবে তাঁকে। গতকাল শুক্রবার বাংলাদেশ টেলিভিশন মিলনায়তনে ‘পরিবর্তন’ নামের অনুষ্ঠানটিতে নাচের দৃশ্যায়নে অংশ নেন তিনি।
‘মনের ভেতরে মনের বাহিরে তুমি ছাড়া আর কেহ নাই’—‘অঙ্গার’ ছবিটির গানটির কোরিওগ্রাফি করেছেন ইভান শাহরিয়ার। ‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠানের পরিকল্পনা ও উপস্থাপনা করেছেন আনজাম মাসুদ।
আনজাম বলেন, বছর চারেক আগে সারিকাকে নিয়ে তিনি একটি বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। সেখানে তিনি সারিকার নাচের প্রতিভা সম্পর্কে জানতে পারেন। তখনই ভেবেছিলেন, সুযোগ হলে তাঁর কোনো অনুষ্ঠানে তাঁকে দিয়ে একটি নাচের আয়োজন করবেন। এত দিন সারিকা কাজ করেননি, তাই ব্যাপারটা ঘটেনি। এবার কথাবার্তা বলার পর সারিকা রাজি হলেন। আনজাম বলেন, ‘পরিবর্তন’ ম্যাগাজিন অনুষ্ঠানে সারিকার নাচ বাড়তি মাত্রা যোগ করবে।
পরিবর্তন ম্যাগাজিন অনুষ্ঠানে আরও নাচ করেছেন নাদিয়া আহমেদ। আর গানে অংশ নিয়েছেন কনা,আঁখি আলমগীর, শওকত আলী ইমন, আরেফিন রুমি, লুইপা, ঝিলিক, নাজু আকন্দ, ঐশী প্রমুখ।