সারিকার বিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সারিকা  ছবি: প্রথম আলো
সারিকা ছবি: প্রথম আলো

মডেল এবং অভিনয়শিল্পী সারিকা বিয়ে করছেন। আগামী ৪ এপ্রিল তাঁর আক্দ হবে। সারিকার হবু বর মাহিম করিম, পেশায় ব্যবসায়ী।
সারিকা মডেলিং শুরু করেন ২০০৬ সালে আর অভিনয় ২০১০ সাল থেকে। কিন্তু হঠাৎ গত বছর এপ্রিল মাসে তিনি নাটক ও মডেলিং থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন। এরপর পুরো একটি বছর তিনি ক্যামেরার সামনে দাঁড়াননি।
গতকাল মঙ্গলবার সারিকা বলেন, ‘পাইলট হওয়ার স্বপ্ন আমার অনেক দিনের। দেশের বাইরে যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন দেশেই বিমান চালনার ওপর প্রশিক্ষণ নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বিয়ের পরই ভর্তি হব।’
আবার অভিনয়ের ব্যাপারে সারিকা বলেন, ‘একেবারেই ইচ্ছে নেই। যদি কখনো শখ হয়, তাহলে হয়তো একটা কিংবা দুটা কাজ করতে পারি।’