সার্ক উৎসবে বাংলাদেশের চারটি চলচ্চিত্র
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার কলম্বোয় গতকাল রোববার শুরু হলো সার্ক চলচ্চিত্র উৎসব। সন্ধ্যায় উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রদর্শন করা হয় বাংলাদেশের চলচ্চিত্র গেরিলা। তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব হারুন অর রশীদ জানান, কলম্বোর এই উৎসবে বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে চারটি চলচ্চিত্র। গেরিলা ছাড়া অন্য চলচ্চিত্রগুলো হলো আমার বন্ধু রাশেদ, আল বদর ও লোকনায়ক কাঙ্গাল হরিনাথ। সার্কভুক্ত অন্যান্য দেশের চলচ্চিত্রও থাকছে এ উৎসবে। উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে কাল উপস্থিত ছিলেন গেরিলা ছবির পরিচালক নাসির উদ্দীন ইউসুফ।