সার্ক উৎসবে বাংলাদেশের চারটি ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কলম্বোর সার্ক চলচ্চিত্র উৎসবে দেখানোর জন্য বাংলাদেশ থেকে চারটি ছবি চূড়ান্ত করা হয়েছে৷ এর মধ্যে রয়েছে দুটি পূর্ণদৈর্ঘ্য কাহিনিচিত্র আর দুটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র৷ পূর্ণদৈর্ঘ্য দুটি কাহিনিচিত্র হলো তানভীর মোকাম্মেলের মুক্তিযুদ্ধভিত্তিক ছবি জীবনঢুলী আর শাহনেওয়াজ কাকলীর উত্তরের সুর৷ স্বল্পদৈর্ঘ্য ছবি দুটি হলো ফকরুল আরেফিনের আলবদর ও ডিএফপি প্রযোজিত লোকনায়ক কাঙ্গাল হরিনাথ৷
শ্রীলঙ্কার কলম্বোতে ২০ থেকে ২৫ মে অনুষ্ঠিত হবে সার্ক চলচ্চিত্র উৎসব৷