সার্ক উৎসবে বাংলাদেশের তিন ছবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিবছর সার্কভুক্ত দেশগুলো থেকে বাছাই করা ছবি নিয়ে অনুষ্ঠিত হয় ‘সার্ক চলচ্চিত্র উৎসব’। এবারের আয়োজন শুরু হয়েছে গতকাল মঙ্গলবার থেকে। শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে চলছে ‘সার্ক চলচ্চিত্র উৎসব ২০১৫’। এ উৎসবে এবার অংশ নিচ্ছে বাংলাদেশের তিনটি ছবি। এগুলো হলো গাজী রাকায়েত পরিচালিত মৃত্তিকা মায়া, মোহাম্মদ হান্নান পরিচালিত শিখণ্ডী কথা এবং আবু শাহেদ ইমন পরিচালিত স্বল্পদৈর্ঘ্য ছবি দ্য কন্টেইনার। বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় থেকে তিনটি ছবি নির্বাচিত হয়েছে।
সার্কভুক্ত দেশগুলো থেকে প্রতিবছর একাধিক ছবি প্রদর্শিত হয় এ উৎসবে। এ বছর সার্ক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে মোট নয়টি স্বল্পদৈর্ঘ্য এবং নয়টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। উৎসব চলবে ৩১ মে পর্যন্ত।