সার্ক চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালক মোরশেদুল ইসলাম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ থেকে ২০ মে শ্রীলঙ্কার রাজধানী কলম্বোতে অনুষ্ঠিত সার্ক চলচ্চিত্র উৎসবে খেলাঘর ছবির জন্য শ্রেষ্ঠ পরিচালকের সম্মান পেলেন মোরশেদুল ইসলাম। সার্ক কালচারাল সেন্টার আয়োজিত উৎসবে সার্কভুক্ত বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের ১০টি কাহিনিচিত্র ও নয়টি প্রামাণ্যচিত্র অংশ নেয়। মোরশেদুল ইসলাম পরিচালিত খেলাঘর ও প্রিয়তমেষু এবং চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর প্রযোজিত প্রামাণ্যচিত্র মাই মাদার টাং ও দ্য হিস্টরিক স্পিচ অব সেভেনথ মার্চ বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয় কর্তৃক মনোনীত হয়ে উৎসবে অংশ নেয়।শ্রীলঙ্কার চলচ্চিত্র আকাশ কুসুম শ্রেষ্ঠ কাহিনিচিত্র হিসেবে পুরস্কার লাভ করে। এ ছাড়া পাকিস্তানি কাহিনিচিত্র রামচন্দ্র পাকিস্তানি ও ভারতের কাহিনিচিত্র বিয়ারি যথাক্রমে রৌপ্য ও ব্রোঞ্জ পদক লাভ করে। পাকিস্তানের অস্কার বিজয়ী প্রামাণ্যচিত্র সেভিং ফেস উৎসবে শ্রেষ্ঠ প্রামাণ্যচিত্রের পুরস্কার লাভ করে। ‘সার্ক চলচ্চিত্র উৎসব ২০১২’-এর জুরিবোর্ড বাংলাদেশের চলচ্চিত্রকার মোরশেদুল ইসলামকে তাঁর খেলাঘর ছবির জন্য উৎসবের সেরা পরিচালকের সম্মানে ভূষিত করে।