সার্ক ফিল্ম ফেস্টিভালে 'নেকাব্বরের মহাপ্রয়াণ'
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্ক ফিল্ম ফেস্টিভাল ২০১৬–তে যাচ্ছে বাংলাদেশের ছবি ‘নেকাব্বরের মহাপ্রয়াণ’। শ্রীলংকার কলম্বোতে আগামী ১ থেকে ৬ জুন পর্যন্ত চলবে এ উৎসব। মাসুদ পথিক পরিচালিত এ ছবিটি দেখানো হবে ২ জুন।
গতকাল আনুষ্ঠানিকভাবে উৎসবে অংশগ্রহণের চিঠি পান পরিচালক মাসুদ পথিক। উৎসবে অংশগ্রহণ প্রসঙ্গে তিনি বলেন, ‘আমার জন্য এটা আনন্দের সংবাদ। বাংলাদেশ থেকে এ বছর আমার ছবিটিই অংশ নিচ্ছে। ছবিটি দেখে উৎসবে আসা দর্শক মুগ্ধ হবেন বলেই আমার বিশ্বাস।’
মাসুদ পথিক জানান, এটি ছাড়াও আগামী ৪ জুন কলকাতায় নজরুল মঞ্চে আয়োজিত টেলিসিনে অ্যাওয়ার্ড ২০১৬–তে একটি বিশেষ পুরস্কার পাচ্ছেন তিনি।
‘নেকাব্বরের মহাপ্রয়াণ’ ছবিটি ২০১৪ সালের সেরা ছবি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছে।