সার্কের শুভেচ্ছাদূত হলেন রুনা লায়লা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্কের এইচআইভি/এইডসবিষয়ক অন্যতম শুভেচ্ছাদূত হলেন শিল্পী রুনা লায়লা। এ বছরের শুরুতে কাঠমান্ডুতে সার্ক সচিবালয়ে সদস্যদেশগুলোর সচিব পর্যায়ের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রুনা লায়লা ছাড়াও ভারতের অভিনেতা অজয় দেবগন এবং পাকিস্তানের প্রামাণ্যচিত্র নির্মাতা শারমিন ওবায়েদ শুভেচ্ছাদূত হিসেবে মনোনীত হয়েছেন। এ বছর ১০ জনের তালিকা থেকে এই তিনজনকে সার্কের এইচআইভি/এইডসবিষয়ক শুভেচ্ছাদূত নির্বাচিত করা হয়।সার্কের শুভেচ্ছাদূত হিসেবে সংস্থাটির মহাসচিবের পাঠানো একটি চিঠি পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি গতকাল মঙ্গলবার রুনা লায়লার হাতে তুলে দিয়েছেন। শুভেচ্ছাদূত নির্বাচনের ক্ষেত্রে এইচআইভি/এইডসবিরোধী প্রচারণায় সচেতনতা সৃষ্টিতে উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে ভূমিকা রাখতে পারেন—এমন ব্যক্তিদের প্রাধান্য দেওয়া হয়েছে। ২০০৮ সাল থেকে সার্কের এইচআইভি/এইডসবিষয়ক শুভেচ্ছাদূত নির্বাচিত করা হচ্ছে। এর আগে শুভেচ্ছাদূত হিসেবে দায়িত্ব পালনকারীদের অন্যতম হচ্ছেন ভারতের অভিনেত্রী শাবানা আজমি ও শ্রীলঙ্কার ক্রিকেটার সনাৎ জয়াসুরিয়া।