সালমা হায়েকের স্বীকারোক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অবৈধ অভিবাসী হিসেবে যুক্তরাষ্ট্রে ঢুকেছিলেন মেক্সিকান অভিনেত্রী সালমা হায়েক। হলিউডে তাঁর শুরুটা হয়েছিল তিক্তকর অভিজ্ঞতার মধ্য দিয়ে। প্রচণ্ড রকম বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি এসব কথা স্বীকার করেছেন। ‘মেক্সিকান এক নারী ছবির মূল চরিত্রে অভিনয় করবে—হলিউডের পরিচালক ও প্রযোজকদের কাছে এটা ছিল অচিন্ত্যনীয় এক ব্যাপার।’ বললেন সালমা হায়েক। অল্পদিনের জন্য হলেও বৈধ কাগজপত্র ছাড়া কাজ করতে হয়েছে তাঁকে। তাতেও হাল ছাড়েননি তিনি। ওয়েবসাইট।