সালমান-আনুশকার 'প্রেমকাহিনি'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আনুশকা শর্মা
আনুশকা শর্মা

শাহরুখ খানের বিপরীতে রব নে বানা দি জোড়ি দিয়ে বলিউডে অভিষেক হয়েছে, পিকে ছবিতে আমির খানের সঙ্গেও অভিনয় করেছেন। কিন্তু সালমান খানের সঙ্গে এত দিনেও কোনো সিনেমা করা হয়নি। এ দুঃখ এবার ঘুচতে যাচ্ছে আনুশকা শর্মার। আর ওদিকে অ্যাকশন হিরোর চরিত্র থেকে বেরিয়ে এসে সালমান এবার অভিনয় করবেন রোমান্টিক চরিত্রে। ১৪ বছর আগে সুরজ বারজাতিয়ার হাম সাথ সাথ হ্যায় ছবিতে ‘প্রেম’ চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। এবার একই পরিচালকের ছবিতে একই ধরনের চরিত্রে অভিনয় করতে পারেন তিনি। অক্টোবর থেকেই নাকি শুটিং শুরু হচ্ছে এই ছবির। আর সালমানের বিপরীতে থাকছেন আনুশকা শর্মা। ক্যাটরিনা কাইফ, কারিনা কাপুরের পর তিনিও সুযোগ পাচ্ছেন বলিউডের তিন খানের সঙ্গেই কাজ করার। ফিল্মফেয়ার।