সালমান-ক্যাটরিনা ‘ঝগড়া’ নিয়ে মুখ খুললেন কবির খান
‘এক থা টাইগার’ ছবির শুটিং চলাকালে ক্যাটরিনা কাইফের গায়ে হাত তুলেছেন সালমান খান—কিছুদিন আগে এমন খবরে ব্যাপক তোলপাড় ওঠে বলিউডপাড়ায়। এত দিন মুখে কুলুপ এঁটে থাকলেও সম্প্রতি এ প্রসঙ্গে কথা বলেছেন ছবিটির পরিচালক কবির খান।কবির খান জানিয়েছেন, ‘এক থা টাইগার’ ছবির সেটে বিবাদে জড়িয়েছিলেন সালমান আর ক্যাটরিনা। একটি গানের চিত্রায়ণের সময় স্বল্পবসনা ক্যাটরিনাকে দেখে চটে যান সালমান। ক্যাটরিনার ইচ্ছা থাকলেও সালমান তাঁকে ওই পোশাকে ক্যামেরার সামনে দাঁড়াতে বারণ করেন। একপর্যায়ে এটা নিয়ে তাঁদের মধ্যে রীতিমতো ঝগড়া শুরু হয়। অবশ্য ক্যাটরিনার গায়ে সালমান হাত উঠিয়েছিলেন কি না, এ বিষয়ে খোলাসা করে কিছু বলেননি কবির। এক খবরে এমনটিই জানিয়েছে ওয়ান ইন্ডিয়া।এর আগে প্রকাশিত খবরে বলা হয়েছিল, ‘এক থা টাইগার’ ছবির সেটে সালমানের হাতে মার খেয়েছেন ক্যাটরিনা। ছবির একটি গানের দৃশ্যে ক্যাটরিনার সংক্ষিপ্ত পোশাক দেখে রেগে গিয়ে তাঁকে বকাঝকা করেন সালমান। একপর্যায়ে লাঠি দিয়ে তিনি ক্যাটরিনার গায়ে আঘাত করেন।