সালমান খান বনাম অমিতাভ বচ্চন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সালমান খান তাঁর জনপ্রিয় টিভি শো দশ কা দামের উপস্থাপনা করা থেকে বিরতি নিয়েছিলেন। কারণটা আর কিছুই নয়, পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়া। কিন্তু এটা এখন নিশ্চিত যে সমস্যাটি সম্প্রতি মিটে গেছে। তাই অক্টোবরের ২০ তারিখ থেকে দশ কা দামের শুটিং আবার শুরু হচ্ছে। কিন্তু শুটিংয়ের জন্য নির্ধারিত এ সময়ই আবার নতুন আলোচনার সৃষ্টি করেছে। কারণ, একই সময়ে অমিতাভ বচ্চন তাঁর একসময়ের জনপ্রিয় টিভি শো কোন বনেগা ক্রোড়পতিতে আবার ফিরে আসার পরিকল্পনা করেছেন। এর ফলে দশ কা দাম ও কোন বনেগা ক্রোড়পতির মধ্যে টিআরপি প্রতিযোগিতার মাধ্যমে সালমান খান আর অমিতাভ বচ্চনের মাঝে প্রতিদ্বন্দ্বিতার ক্ষেত্র তৈরি হচ্ছে। এখন দেখার বিষয়, অনুষ্ঠান দুটি জনপ্রিয়তায় কে কাকে পরাস্ত করতে পারে।