সালমান-প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতা বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্রতি ‘এক থা টাইগার’ ছবির পরিচালক কবির খান তাঁর মেয়ের জন্মদিন এবং ছবির সাফল্য উদযাপনে একটি অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। সেখানে ক্যাটরিনা কাইফসহ ছবির দলের সব সদস্য উপস্থিত থাকলেও অনুপস্থিত ছিলেন সালমান খান। অনুপস্থিতির কারণ—তিনি ওই সময় ব্যস্ত ছিলেন প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে সময় কাটানোয়!সম্প্রতি এক খবরে ওয়ান ইন্ডিয়া জানিয়েছে, মধ্যরাতে সালমানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের সামনে প্রিয়াঙ্কার সাদা মার্সিডিজ গাড়িটি দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। অ্যাপার্টমেন্টের নিচতলায় থাকেন সালমান। সেখান থেকে ভোর চারটা ৪৭ মিনিটে বেরিয়ে আসতে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। প্রিয়াঙ্কাকে বিদায় জানাতে অ্যাপার্টমেন্টের মূল ফটক পর্যন্ত এগিয়ে এসেছিলেন সালমান। বিদায় জানানোর সময় ফটকের সামনে দাঁড়িয়ে আরও কিছুক্ষণ কথাবার্তা বলে এরপর প্রিয়াঙ্কাকে গাড়িতে উঠিয়ে দেন সালমান।এ মুহূর্তে ক্যারিয়ারের সেরা সময় পার করছেন সালমান। একের পর এক বক্স অফিসে ঝড় তুলছে তাঁর ছবি। বলিউডের সবচেয়ে কাঙ্ক্ষিত ব্যাচেলরের তকমাটিও রয়েছে তাঁর দখলে। এসব বিবেচনায় বলিউডের অনেক অভিনেত্রীই তাঁর সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর চেষ্টা করতেই পারেন। তবে কি এ মন্ত্রই কাজে লাগাতে চাইছেন প্রিয়াঙ্কা!উল্লেখ্য, এর আগে বলিউডের আরেক প্রভাবশালী অভিনেতা শাহরুখ খানের সঙ্গে প্রিয়াঙ্কার ঘনিষ্ঠতার খবরে তোলপাড় উঠেছিল বলিউডপাড়ায়। ওই ঘটনায় গৌরির সঙ্গে শাহরুখের ২০ বছরের সাজানো সংসারে অশান্তির ঢেউ উঠেছিল। পরে অবশ্য গৌরির কঠোর অবস্থানের কারণে শাহরুখ-প্রিয়াঙ্কা অধ্যায়ের সমাপ্তি ঘটে।