সালমান মাতাল ছিলেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সেই পুরোনো ঘটনার জের এখনো টানতে হচ্ছে সালমান খানের। ২০০২ সালে বান্দ্রার একটি বেকারি ভবনে গিয়ে আঘাত হেনেছিল তাঁর গাড়ি। সম্প্রতি আদালতে দেওয়া সাক্ষ্যে একজন রসায়নবিদ জানিয়েছেন, সালমান ওই সময়ে মাতাল অবস্থায় ছিলেন। দুর্ঘটনার পর পুলিশি হেফাজতে থাকার সময় নেওয়া রক্তের নমুনা পরীক্ষা করে এই ফল পাওয়া গেছে বলে দাবি করেছেন তিনি। রসায়নবিদ ডি কে বালশঙ্কর তাঁর রক্ত পরীক্ষার পদ্ধতিও ব্যাখ্যা করেন। বান্দ্রার ওই দুর্ঘটনায় একজন নিহত এবং চারজন আহত হন। তাঁরা সবাই সে সময় বেকারির পাশের ফুটপাতে ঘুমিয়ে ছিলেন। ওয়েবসাইট।