সালমান রেডি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাগী পুলিশ অফিসার চুলবুল পাণ্ডের পর এবার রোমান্টিক নায়ক হচ্ছেন সালমান খান। আগামী ৩ জুন মুক্তি পাচ্ছে সালমান খান-অসিন অভিনীত ছবি রেডি। এ ছবির কাহিনি অনেকটা সালমান খান-মাধুরী দীক্ষিত অভিনীত ছবি হাম আপকে হ্যায় কৌন-এর মতো। অসিনকে এখানে দেখা যাবে মাধুরী অভিনীত নিশা চরিত্রটির মতো এক লক্ষ্মী মেয়ের ভূমিকায়। ছবির শেষে দারুণ এক গানের মধ্য দিয়ে বিয়ে হবে সালমান-অসিন অভিনীত চরিত্র দুটির। অনেকটা হাম আপকে হ্যায় কৌন-এর ‘দিদি তেরা দেবর দিওয়ানা’ গানটির মতোই।