সালমান শাহর ছবির রিমেকে নিরব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকাই চলচ্চিত্রের বরপুত্রখ্যাত সালমান শাহ অভিনীত ‘অন্তরে অন্তরে’ ছবিটির রিমেক ভার্সনে প্রয়াত এই তারকা অভিনীত একটি চরিত্রে অভিনয় করবেন নিরব। এর মধ্যেই ছবিটির নির্মাণের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। খুব শিগগির একটি সুবিধাজনক সময়ে শুটিং শুরু হবে বলেই জানিয়েছেন নিরব। ‘অন্তরে অন্তরে’ ছবিটির রিমেক ভার্সনটি নির্মাণ করবেন আতিক রহমান।এ প্রসঙ্গে নিরব বলেন, ‘সালমান শাহ আমার পছন্দের একজন নায়ক। ছোটবেলা থেকেই তাঁর অভিনয় আমাকে এককথায় মুগ্ধ করে রেখেছে। এবারে তাঁরই অভিনীত একটি চরিত্রে আমি কাজ করতে যাচ্ছি। যদিও চরিত্রটিতে অভিনয়ের বিষয়টা অনেক বেশি চ্যালেঞ্জিং। কারণ, সালমান শাহর অভিনয়-দক্ষতা সবারই জানা। তবু চেষ্টা করব নিজের সেরা অভিনয়টুকু করার। পুরো বিষয়টি নিয়ে আমি অনেক বেশি উচ্ছ্বসিত।’এদিকে নিরব এখন ‘গেইম’, ‘পদ্মা পাড়ের পার্বতী’সহ বেশ কয়েকটি ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। জানালেন, সামনে আরও বেশ কয়েকটি নতুন ছবির ব্যাপারেও কথাবার্তা চলছে। শিবলী সাদিক পরিচালিত ‘অন্তরে অন্তরে’ ছবিতে সালমান শাহর বিপরীতে অভিনয় করেছিলেন মৌসুমী।