সালমান শাহর জন্মদিনে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৯ সেপ্টেম্বর, প্রয়াত তারকা সালমান শাহর ৪৩তম জন্মবার্ষিকী। সতীর্থকে ভোলেননি তাঁর বন্ধুরা। বিএফডিসির চত্বরে তাঁরা আয়োজন করেছেন আলোচনা সভার। সেখানে কেক কাটা হবে, থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানের উদ্বোধক জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ। সভাপতিত্ব করবেন সালমান শাহ স্মৃতি পরিষদের সভাপতি এস এম শফি। অনুষ্ঠানে সংস্কৃতিজগতের বিশিষ্টজন ও সংস্কৃতির পৃষ্ঠপোষকেরা উপস্থিত থাকবেন।
সন্ধ্যায় দেশের জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে থাকবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিৎ, মেহ্রিন, আগুন, কনা প্রমুখ গান করবেন। এ সময়ের চিত্রতারকারাও অংশ নেবেন অনুষ্ঠানে।