সালমানকে অনুকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটা খুবই সত্য যে বলিউড অভিনেতা সালমান খান এবং জন আব্রাহাম কেউ কারও বন্ধু নন। কিন্তু তঁাদের দুজনের মধ্যে একটা বিষয়ে বেশ মিল রয়েছে। আর তা হচ্ছে দুজনই সুঠাম দেহের অধিকারী। সালমানের ক্যারিয়ারে এখন সুসময় চলছে। সম্প্রতি দাবাং ও ওয়ান্টেড ছবির সাফল্যে সালমান নিজেকে অনেক উঁচুতে নিয়ে যেতে সক্ষম হয়েছেন। আর জন আব্রাহামের জনপ্রিয়তা দিন দিন পড়তির দিকে। পড়ন্ত ক্যারিয়ারকে চাঙা করতে কিছুটা অনুকরণের চষ্টো করছেন জন আব্রাহাম। তাই পরবর্তী ছবি ফোর্সের পোস্টারে সালমানের সাম্প্রতিকালের ছবি দাঙ্গাবাজ স্টাইলে পোজ দিয়েছেন জন। ফোর্স ছবিটি দক্ষিণের ছবি 'খৈয়া খৈয়া'কে রিমেক করে নির্মাণ করা হয়েছে। আশা করা হচ্ছে, ছবিটির মাধ্যমে জন আব্রাহাম নতুন করে আলোচনায় আসবেন।